পাবনার কাশিনাথপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার-newsedge24

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত রনি কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পাবনা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান। তিনি জানান, গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শিশু দুটি রাস্তায় খেলার সময় রনি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনি শিশুদের ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য নিষেধ করে বাড়িতে পাঠিয়ে দেন।

ধর্ষণের শিকার শিশুরা অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর ভুক্তভোগী এক শিশুর পরিবার ২ জুলাই সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশ সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় রাতে যৌথ অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে।

আরও পড়ুন: মুরাদনগরে নারী নির্যাতনের মূল পরিকল্পনাকারী শাহ পরাণ গ্রেপ্তার

গ্রেফতারের পর রনিকে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে, এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর হওয়ায় তদন্ত শুরু করা হয়েছে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তথ্যসুত্রঃ বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *