আসিফ নজরুল-আইন উপদেষ্টা-জুলাই সনদে-newsedge24

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পাস করা আলেমরাও নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে আবেদন করতে পারবেন।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন: “আগে নিকাহ রেজিস্ট্রার হওয়ার সুযোগ শুধু আলিম (উচ্চমাধ্যমিক সমমান) সনদধারীদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়িয়ে আইন সংশোধন করেছে। আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস পাস করা ব্যক্তিরাও কাজী পদে আবেদন করতে পারবেন।”

আরও পড়ুন: প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ

এর আগে ২০১৮ সালে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান স্বীকৃতি দেওয়া হলেও কাজী পদে নিয়োগের ক্ষেত্রে সেই স্বীকৃতি প্রয়োগ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *