২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান-newsedge24

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ বছর পর রাজশাহীতে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন। আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫৩ মিনিটের দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার মঞ্চে উপস্থিত হন এসময় তার সঙ্গে মঞ্চে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

জনসভাস্থল মাদ্রাসা ময়দান ও চারপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। তারেক রহমান মঞ্চে উঠতেই নেতাকর্মীরা ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ রাজশাহীতে মাদ্রাসা ময়দানে জড়ো হতে শুরু করেন। রাজশাহীর পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে জনসভায় অংশ নেন।

আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারি ভোট ডাকাতি হতে দেব না: তারেক রহমান

তারেক রহমান বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান। জিয়ারত শেষে জনসভাস্থলে আসেন। বিমানবন্দর থেকে মাদ্রাসা ময়দান পর্যন্ত রাস্তার দুই ধারে বিপুলসংখ্যক মানুষ অপেক্ষা করেন। অনেকে বিল্ডিংয়ের ছাদে উঠে তারেক রহমানকে দেখেন ও দু’হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এই জনসভার আয়োজন করেছে রাজশাহী বিভাগীয় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *