ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
দুর্ঘটনাটি শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গণমাধ্যমকে যাত্রীবাহী বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।































































































































































































































































































































































