পুলিশ সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১,৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান গত বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৯৮ জন বিভিন্ন ফৌজদারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, এবং বাকি ৪২০ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশ ৩টি আগ্নেয়াস্ত্র, ৪টি ধারালো অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৪টি গুলি এবং ৫৬টি গুলির খোসা উদ্ধার করেছে।
আরও পড়ুন: অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































