বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন-newsedge24

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে আসা এই ডিজেল পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম শনিবার বাসসকে জানান, গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে পাম্পিং শুরু হয় এবং শুক্রবার মধ্যরাতে পুরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। বর্তমানে আমদানিকৃত ডিজেল বিতরণ কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্প করার পরিকল্পনা রয়েছে। পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী জানান, বর্তমানে ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে।

পূর্ববর্তী আমদানি:

  • ১১ ও ২৩ মার্চ: ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন
  • ১ এপ্রিল: ৭ হাজার মেট্রিক টন

সর্বশেষ চালানসহ চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে এসেছে। উল্লেখ্য, ২০২১ সাল থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে নিয়মিতভাবে পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত ডিজেল আমদানি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *