সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি-010-NewsEdge24

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। রাষ্ট্রপতি এ সময় সিংহ পুকুরে রুই ১৬০ কেজি, কাতলা ১২০ কেজি, মৃগেল ৮০ কেজি এবং কালিবাউস ৪০ কেজি মাছের পোনা পুকুরে ছেড়ে দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *