অটোরিকশার-দুর্ঘটনা-newsedge24

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তায়েফ থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের পথে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে চার বাংলাদেশি নিহত হন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত চারজনের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এখন পর্যন্ত দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁরা হলেন কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।

তাঁরা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *