অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ৯৪ লাখ টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে দেওয়া কর দাবির বৈধতা নিশ্চিত করে এ রায় ঘোষণা করেন।
এর আগে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এনবিআরের এই কর দাবি চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক একাধিক রিট আবেদন দায়ের করা হয়েছিল।
আরও পড়ুন: কঠোর বাজার নিয়ন্ত্রণের কারণে দেশে মূল্যস্ফীতি কমেছে: রিজভী
আদালতের এই আদেশের ফলে গ্রামীণ কল্যাণকে নির্ধারিত ৬৬৬ কোটি টাকা বকেয়া কর এনবিআরকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































