সারোয়ার আলম-newsedge24

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে তাও জানানো হয়নি।

আরও পড়ুন: দেশের সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি আলোচিত ও জনপ্রিয় ছিলেন।

২০২৫ সালের ১৮ আগস্ট তাকে সিলেটের জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছিল।

2 comments on “সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *