সেন্ট মার্টিনগামী জাহাজে আগু-newsedge24

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী যাত্রীবাহী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় নুর কামাল নামের এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে জাহাজটিতে হঠাৎ আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় নুর কামাল একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে এলেও সেন্ট মার্টিনগামী জাহাজটির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *