সংঘবদ্ধ ধর্ষণ-newsedge4

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে তার সামনেই মাকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চর কালিবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২), মোফাজ্জলের ছেলে রাজিব (২৩) ও নূরুলের ছেলে এনামুল (২২) নামের সশস্ত্র যুবকরা প্রবাসীর অর্ধনির্মিত বাড়িতে প্রবেশ করে। তারা প্রবাসীর ছেলের কাছে পানি চায়। ১৪ বছর বয়সী ছেলে পানি নিয়ে দরজার কাছে আসতেই তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

এরপর ডাকাতদল ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ রাখা নগদ ৫ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *