বংশালে ভূমিকম্পে-newsedge4

রাজধানীর বংশালে শক্তিশালী ভূমিকম্পের কারণে একটি আটতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে বংশালের কসাইটুলিতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে বংশালে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ গণমাধ্যমকে জানান, “ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানতে পারিনি।” মরদেহ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন: ঢাকাসহ সারদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভুত, কেন্দ্র নরসিংদী

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। ভূমিকম্পের কারণে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। এই ঘটনা ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *