মিরপুরে ৬৯ পাখি ও ২ কচ্ছপ উদ্ধা-newsedge24

বন্যপ্রাণী সুরক্ষা আইন বাস্তবায়নে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর মিরপুরে পাখির হাটে একটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে মোট ৬৯টি পাখি এবং দুটি কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে ৪৯টি টিয়া, তিনটি হরিয়াল ও ঘুঘু, দশটি মুনিয়া এবং পাঁচটি শালিক। অভিযান শেষে পাখিগুলো মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে এবং কচ্ছপগুলো গার্ডেনের পুকুরে মুক্ত করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, পাখি ও বন্যপ্রাণী বিক্রি বা খাঁচাবন্দি রাখা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ দণ্ডনীয় অপরাধ।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, “প্রকৃতিতে বন্যপ্রাণীর স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার। শহরের পাখির হাটে বিক্রি হওয়া বন্দি প্রাণীগুলো বেআইনি ও নিষ্ঠুর।” উদ্ধারকৃত প্রাণীগুলো প্রাথমিক পর্যবেক্ষণের পর নিরাপদ পরিবেশে মুক্ত করা হয়েছে। তিনি নাগরিকদের বন্যপ্রাণী কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

বন অধিদপ্তর জানায়, জনসচেতনতা বাড়ানো ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *