আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
টঙ্গী মিলগেইট এলাকার ওই তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।






























































































































































































































































































































































