ককটেল-বিস্ফোরণ-পথচারী-আহত-newsedge24

রাজধানীর ইস্কাটন এলাকায় ওয়াক্ফ ভবনের সামনে রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।

আবদুল বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিদিনের মতো হেঁটে বাংলামোটরে অফিসে যাওয়ার সময় এই ঘটনার শিকার হন তিনি। বিস্ফোরণে তার পায়ে ও হাতে জখম হয়েছে। বাসির জানান, ওয়াক্ফ ভবনের সামনে আসার পর হঠাৎ বিস্ফোরণ ঘটে। তার ধারণা, উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণার তারিখ নির্ধারিত রয়েছে। এই রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অনলাইনে কর্মসূচির ডাক দিয়েছে। গত ৭ নভেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

আরও পড়ুন: আগামীকাল শেখ হাসিনার মামলার রায়, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

রায়ের তারিখ ঘোষণার দিন ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় রাজধানীতে নাশকতার ঘটনা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *