চড়ক পূজা-newsedge4

পাবনার চাটমোহর উপজেলায় হাজার বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা শুরু হয়েছে। বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বোঁথড় গ্রামের বড়াল নদের পাড়ে অবস্থিত মহাদেব মন্দিরে এই পূজা ও সংশ্লিষ্ট মেলা অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল সোমবার মন্দিরের পাশের পুকুর থেকে ১৩ হাত দৈর্ঘ্যের চড়ক গাছ (শাল গাছ) তোলার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মন্দিরে মহাদেবের (শিব) মূর্তি স্থাপনের মাধ্যমে তিন দিনব্যাপী পূজা শুরু হয়েছে। পূজা চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।

চড়ক পূজার সঙ্গে বসেছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ এই মেলায় অংশ নিচ্ছেন। ভারত ও নেপালসহ বিভিন্ন দেশ থেকেও হিন্দু ধর্মাবলম্বীরা পূজা দিতে আসেন। পূজায় পাঁঠাবলি, কবুতর উৎসর্গ, অর্ঘ্য সাজানোসহ বিভিন্ন মানত পূর্ণ করেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *