বজ্রপাত-1-newsedge24

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার মো. আবদুল মোতালেব, খালিয়াজুরির সাতগাঁও গ্রামের মোনায়েম খা ওরফে পালান (৫৩) এবং সিরাজগঞ্জ জেলার মো. শুভ মণ্ডল। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আবদুল মোতালেব জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় নদীতে বড়শি ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে বজ্রপাতে কৃষক মোনায়েম খাঁ পালান মারা যান। একইভাবে, দুপুর দেড়টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিক মো. শুভ মণ্ডলের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *