ধস্তাধস্তি-ট্রাফিক -newsedge24

রাজধানীর গুলিস্তানে সড়কের মাঝে ধস্তাধস্তির ঘটনায় ট্রাফিক পুলিশের কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মইনুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে পোশাক পরে ডিউটিরত অবস্থায় দুজনের মধ্যে সিগন্যাল চলাকালীন একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি, হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এতে তারা সড়কে পড়ে যান।

ডিসি মইনুল হক বলেন, “সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রচণ্ড গরমে ৮-৯ ঘণ্টা ডিউটি করতে হয়, তবুও হাতাহাতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

তিনি আরও জানান, এ ঘটনায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *