ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ-newsedge24

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সরকার ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণের লক্ষ্যে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এই দুটি প্রজাতির চারা রোপণ, বীজ থেকে চারা তৈরি এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের আগ্রাসী প্রকৃতির কারণে এগুলো মাটির উর্বরতা হ্রাস, জলস্তর নিচে নামিয়ে আনা এবং স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *