মঈন উদ্দিনসহ ৪ সহযোগী রিমান্ডে-newsedge24

ঢাকার শ্যামলীতে কিডনি চিকিৎসক ডা. কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলায় যুবদল কর্মী মঈন উদ্দিনের চার সহযোগীকে চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— ফারুক হোসেন সুমন, লিটন মিয়া, ফালান মিয়া ও মো. রুবেল।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মামলার প্রধান আসামি মঈন উদ্দিনসহ তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (১০ এপ্রিল) শ্যামলীতে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত হাসপাতালে যুবদল নেতার পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *