কুয়ানতানে সড়ক দুর্ঘটনা-newsedge4

কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহত অপরজন ভারতীয় নাগরিক। স্থানীয় সময় আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা কাতারের একটি বকরি খামারে কর্মরত ছিলেন। নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন— সিলেটের কানাইঘাট উপজেলার জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন। দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এক শোকবার্তায় তিনি বলেন, “দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রতিমন্ত্রী আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এই সংকটময় মুহূর্তে নিহতদের পরিবারের পাশে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *