ধানমন্ডিতে সড়ক দেবে যান চলাচল বন্ধ-newsedge24

রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ওভারব্রিজের ১৫ মিটার দক্ষিণে, ৬৮ নম্বর বাড়ির সামনের সড়কে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে বিকেল ৪টা থেকে ওই সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্য পাশ দিয়ে সীমিতভাবে যান চলাচল করছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশলীরা জানিয়েছেন, সম্প্রতি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) মাটির নিচে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় মাটি সঠিকভাবে মেরামত না করায় এই গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া, গর্তের স্থানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেখান থেকে অনবরত পানি বের হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় জানান, পানি সরবরাহের ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য ঢাকা ওয়াসার কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। পানির লাইন ঠিক না হওয়া পর্যন্ত সড়ক মেরামত সম্ভব নয়। তিনি আরও জানান, সড়ক মেরামতের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে, এবং যত দ্রুত সম্ভব সড়ক সচল করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *