সিরাজগঞ্জ-newsedge24

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের বরাতে সিরাজগঞ্জ সদর থানার ওসি আহসানুজ্জামান জানান, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে নৌকায় করে আনা হচ্ছিল।

যমুনা নদী পার হওয়ার সময় স্থানীয়রা সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে নৌকাটি আটকায়। নৌকায় বাঁধা কয়েকটি গরু পাওয়া যায়। এ সময় পাঁচ-ছয় জনের একটি দলের মধ্যে দুজনকে গ্রামবাসী ধরে ফেলে। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। একজন ঘটনাস্থলেই মারা যান, এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিরা পালিয়ে যায়।

আরও পড়ুন: পাবনার তারাপুরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ নৌ-পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, গরু চুরির অভিযোগে নৌকায় থাকা দুজনকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়, যার ফলে তাদের মৃত্যু হয়। লাশ দুটি বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং দুজনকে আটক করা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, “ঘটনার সময় দলটি রাতের অন্ধকারে যমুনা নদী পার হচ্ছিল। স্থানীয়রা আরেকটি নৌকা দিয়ে তাদের পথ আটকায় এবং গরুসহ তাদের ধরে ফেলে।” তিনি জানান, ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *