মাতারবাড়ি কোস্ট গার্ড স্টেশন-newsedge24

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৫০০ কেজি সামুদ্রিক মাছ ও ১০টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত বোটের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে বোট ফেরত দেওয়া হয়েছে।

শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী ০১ নং ফিশারী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাতারবাড়ি কোস্ট গার্ড স্টেশন। অভিযানে একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। বোট তল্লাশি করে ১০টি জাল ও ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং সরঞ্জাম অপসারণ করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ নিলামে বিক্রি এবং অবৈধ জাল বিনষ্ট করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা আমদানি–নিষিদ্ধ পণ্য আটক

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, “মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ ট্রলিং বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *