মা-মেয়ে হত্যা-গৃহকর্মী আয়েশা -newsedge24

রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)-কে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় একমাত্র আসামি কথিত গৃহকর্মী আয়েশা (২০)। সোমবার (৮ ডিসেম্বর) রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি করেন নিহতদের স্বজন আ জ ম আজিজুল ইসলাম। তিনি পেশায় শিক্ষক।

মামলার এজাহারের বিবরণ

আয়েশা মাত্র ৪ দিন আগে খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে সে বাসায় প্রবেশ করে। সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যায়। বের হওয়ার সময়ার সময় সে মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে একাই বাসা থেকে বের হয়েছে।

আজিজুল ইসলাম এজাহারে লিখেছেন, “আমি কর্মস্থলে থাকাকালে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাসায় এসে দেখি—স্ত্রী ও মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়েকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশের বক্তব্য

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “আয়েশার প্রকৃত নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার সঙ্গে আরও কেউ জড়িত কিনা—তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্তের চেষ্টা চলছে।”

আরও পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

র্যাব, সিআইডি ক্রাইম সিন ও ফরেনসিক টিম ঘটনাস্থলে কাজ করছে। পুলিশ জানিয়েছে, আয়েশা সম্ভবত ছদ্মবেশে পালিয়েছে। তার গ্রামের বাড়ি খোঁজা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *