অটোরিকশার-দুর্ঘটনা-newsedge24

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টাঙ্গাইল মহাসড়কের মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতগামী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশার ৩ নারী যাত্রীসহ ৪ জন নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশার চালক ও আরেক পুরুষ যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *