নৌ পুলিশের অভিযান-newsedge24

দেশের মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের সপ্তাহব্যাপী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ৩৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাত দিনের অভিযানে ৪ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল, ৬ হাজার ২৬৩ কেজি মাছ, ২০ হাজার পিস রেণু পোনা, ১০ লাখ ২ হাজার পিস চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়েছে। এছাড়া নদী থেকে ৩৩৬টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লার মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং একটি ড্রেজার জব্দ করা হয়েছে। গ্রেফতার ৩৩৭ জনের বিরুদ্ধে মোট ৮৬টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৪৪টি মৎস্য আইন, ৩টি হত্যা, ১টি ডাকাতি, ১টি চাঁদাবাজি, ২টি চুরি, ৭টি অপমৃত্যু, ২৫টি বেপরোয়া গাড়ি চালানো, ২টি বালুমহাল এবং ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।

জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে, এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

নৌ পুলিশ জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষা ও নদীর পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *