তারেক রহমান-বিএনপির চেয়ারম্যান-newsedge4

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারায়ণগঞ্জ জেলায় মাদক ব্যবসা ও দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “একটি বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ জেলায় দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে—এগুলো আপনারা সবাই জানেন। নারায়ণগঞ্জ শহরে ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই।”

তিনি আরও বলেন, “আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।”

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন— ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তারেক রহমান

তারেক রহমানের এই বক্তব্য নারায়ণগঞ্জের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান এবং যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *