আনিস আলমগীর-newsedge4

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-২) থেকে শনিবার মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। কারাগারের জেল সুপার মো. আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। জামিনের পর আজ তিনি কারাগার থেকে মুক্তি পান।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) নিয়ে যায়। পরদিন উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: রাষ্ট্রপতি

এছাড়া গত ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *