রাষ্ট্রপতি-সাহাবুদ্দিন-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকার যে কার্যক্রম গ্রহণ করেছে, তা তিনি বিস্তারিত তুলে ধরেন। বৃহস্পতিবার বিকেলে সংসদ কক্ষে ভাষণের শুরুতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল জনগণের অদম্য সাহস ও আত্মত্যাগের ফসল। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছি। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন সূর্য উদিত হয়েছে।” তিনি জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

বর্তমান সরকারের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “বর্তমান সরকারের মূলমন্ত্র—‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এই নীতির আলোকে সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এখন সরকারের প্রধান অগ্রাধিকার। নারীর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের ব্যবস্থা করা হয়েছে।”

দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি—এসব কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে কৃষি ও ক্ষুদ্রঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।”

রাষ্ট্রপতি আরও বলেন, “আমরা জানি, গণতন্ত্র শুধু ভোটের মাধ্যমে আসে না, এর রক্ষণাবেক্ষণ ও শক্তিশালীকরণের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সংসদ হবে জনগণের কথা বলার প্রকৃত মঞ্চ। এখানে সকলের মতামতের মূল্যায়ন হবে, কোনো কণ্ঠ চাপা পড়বে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *