ডেঙ্গুর প্রাদুর্ভাব-হাসপাতালে ভর্তি-newsedge24

নভেম্বরের শীতের মধ্যেও ডেঙ্গুর থাবা কমছে না। গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। গত অক্টোবরে মৃত্যু হয়েছিল ৮০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সোমবারের বুলেটিন অনুযায়ী, চলতি বছরে (১ জানুয়ারি–২৪ নভেম্বর) ডেঙ্গুতে মোট মৃত্যু: ৩৬৬ জন মোট আক্রান্ত: ৯০,৯৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন: ৮৮,২৫৮ জন

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি: ৭০৫ জন, একই সময়ে ছাড়পত্র পেয়েছেন: ৮১৬ জন

বিভাগ ও এলাকাভিত্তিক নতুন রোগী (২৪ ঘণ্টা)

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৭১
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭৭
  • ঢাকা বিভাগের অন্য জেলা: ১৩৭
  • চট্টগ্রাম বিভাগ: ১১৬
  • বরিশাল বিভাগ: ৬২
  • ময়মনসিংহ: ৫৩
  • খুলনা ও রাজশাহী: যথাক্রমে ৩৪
  • রংপুর: ১৯
  • সিলেট: ১৬

আক্রান্তদের মধ্যে ৬২.৩% পুরুষ এবং ৩৭.৭% নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *