গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জন নিহতের ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখে জেলার সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এ নির্দেশ দেন।
আইনজীবী শাফিনুর ইসলামের দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। রিটকারীর পক্ষের আইনজীবী জানান, সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ও ছাপরহাটী ইউনিয়নে ২২ এপ্রিল কুকুরের কামড়ে ১৭ জন আহত হন। সরকারি হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে তাদের অনেককে প্রাইভেট ক্লিনিক থেকে টিকা নিতে হয়। পরবর্তীতে এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়।
আদালত ঈদের ছুটির পর সিভিল সার্জনকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।












































































































































































































































































































































































































