দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হাম নিশ্চিত হওয়া গেছে এবং বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯৫ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।











































































































































































































































































































































































































