স্বাস্থ্য অধিদপ্তর-newsedge24

দেশে হাম ও হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ, দ্রুত ভর্তি, চিকিৎসা নিশ্চিত এবং আইসোলেশন ব্যবস্থাপনা জোরদার করার কথা বলা হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনার প্রধান বিষয়সমূহ:

  • সব সরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে।
  • কোনো হাসপাতাল থেকে হাম রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না।
  • রোগী এলে দ্রুত ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
  • আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে।
  • ছুটির দিনসহ প্রতিদিন সকাল-বিকেল বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগী পরিদর্শন বাধ্যতামূলক।
  • প্রত্যেক রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।
  • প্রতিদিন হাম রোগীদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে আপলোড করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন ও চিকিৎসা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। জরুরি প্রয়োজনে সহায়তার জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *