হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ জন এবং হামের উপসর্গে মারা গেছে ৪ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে সারাদেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন শিশু। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ জনের। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৮৮ জনে।












































































































































































































































































































































































































