বলিভিয়ার কোপা কাপে এক ম্যাচে ১৭ লাল কার্ড-newsedge4

বলিভিয়ার ঘরোয়া কাপ প্রতিযোগিতা কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালে এমন এক কাণ্ড ঘটেছে যা দেশটির ফুটবল ইতিহাসে কলঙ্ক হিসেবে লেখা থাকবে। গত বুধবার জেসুস বারমুদেজ স্টেডিয়ামে রিয়াল অরুরোর মাঠে ফিরতি লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হলেও অ্যাগ্রিগেটে সেমিফাইনালে উঠেছে ব্লুমিং। কিন্তু খেলার ফল ছাপিয়ে গোটা দক্ষিণ আমেরিকাজুড়ে আলোচনার ঝড় তুলেছে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়-কোচিং স্টাফের ভয়াবহ মারামারি এবং রেফারির দেখানো রেকর্ড ১৭টি লাল কার্ড!

বলিভিয়ার সংবাদমাধ্যম এল পোতোসি ও ভিশন৩৬০ জানিয়েছে, বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রিয়াল অরুরোর খেলোয়াড় সেবাস্তিয়ান জেবায়োস, হুলিও ভিলা ও কোচ মার্সেলো রোবলেদো প্রতিপক্ষের দিকে তেড়ে যান। জেবায়োসকে শান্ত করতে গেলে আরও উত্তেজনা ছড়ায়। কোচ রোবলেদো জাতীয় দলের এক অফিশিয়ালের সঙ্গে হাতাহাতিতে জড়ান। ভিলা সজোরে ঘুষি মারেন ব্লুমিংয়ের এক খেলোয়াড়কে।

মুহূর্তের মধ্যে পুরো মাঠ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ জন পুলিশ মাঠে ঢুকে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। গ্যালারিতে থাকা দর্শকরাও আতঙ্কিত হয়ে পড়েন।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর-এর প্রতিবেদন অনুযায়ী:

  • ব্লুমিংয়ের ৭ জন খেলোয়াড়
  • রিয়াল অরুরোর ৪ জন খেলোয়াড়
  • দুই দলের কোচিং স্টাফ মিলিয়ে ৬ জন মোট ১৭ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি রেনান কাস্তিয়ো।

এর ফলে ব্লুমিংয়ের অন্তত ৬ জন খেলোয়াড় আগামী সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনালে খেলতে পারবেন না। রেফারির সম্পূরক প্রতিবেদন বলিভিয়ান স্পোর্টস ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালে পাঠানোর পর শাস্তি আরও কঠোর হতে পারে।

আরও পড়ুন: দুই কিংবদন্তি মেসি-রোনালদোর যাদু যেন থামছেন না

রিয়াল অরুরোর কোচ মার্সেলো রোবলেদো কাঁধে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বলিভিয়ান ফুটবলের ইতিহাসে এক ম্যাচে এত লাল কার্ডের নজির এর আগে ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *