জাতীয় সংসদ-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারদলীয় চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম মনি। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি অপর এক প্রজ্ঞাপনে সরকারদলীয় ছয় এমপিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া হুইপরা হলেন—

  • হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ
  • খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল
  • শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
  • নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু
  • দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া
  • লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান

আরও পড়ুন: জামায়াতে ইসলামীকে সংসদে ডেপুটি স্পিকারের পদ দেয়ার প্রস্তাব

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *