ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় ডাকসুর সকল রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ: ৬ আগস্ট ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, বিকেল ৪টা
- মনোনয়নপত্র বিতরণ: ১২-১৮ আগস্ট ২০২৫
- মনোনয়নপত্র জমাদানের শেষ সময়: ১৯ আগস্ট ২০২৫, বিকেল ৩টা
- মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট ২০২৫
- প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, দুপুর ১টা
- মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১টা
- প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, বিকেল ৪টা



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































