সেনাসদর নির্বাচনি পর্ষদ উদ্বোধন প্রধান উপদেষ্টার-newsedge24

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার সকালে সেনাসদরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই পর্ষদ সেনাবাহিনীর অফিসারদের পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানের শুরুতে ড. ইউনূস ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর শহীদ সেনানীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া, তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদ পুরনের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা বলেন, “সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার।” তিনি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদর্শনকারী অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচনের নির্দেশনা দেন। এই প্রক্রিয়ায় পদোন্নতির জন্য যোগ্যতা ও পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, এই পর্ষদ সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ মানের নেতৃত্ব নিশ্চিত করতে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *