সামরিক প্রধান-আমির হাতামি-newsedge4

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক প্রধান আমির হাতামি। তিনি বলেছেন, তার বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রপথে নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। অন্যান্য সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী কাজ করছে।

সামরিক প্রধান হাতামি জানান, ইরানি বাহিনী আত্মত্যাগ ও সর্বাত্মক লড়াইয়ের চেতনায় অনুপ্রাণিত এবং তাদের দায়িত্ব পালনে অবিচল। সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “আমাদের বাহিনী আঙুল ট্রিগারে রেখে সর্বদা প্রস্তুত। প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *