জেডি ভ্যান্স-010235-NewsEdge24

ইসরাইলে আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের বিপরীতে দাঁড়ালেন। ট্রাম্প সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সমর্থন দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

এয়ার ফোর্স টুতে সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তিনি কেবল মার্কিন প্রার্থীদেরই সমর্থন করেন এবং যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকেই তার সম্পূর্ণ মনোযোগ। ইসরাইলের নির্বাচনে তিনি জড়াতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন। নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, আমি তাকে সমর্থন করার পক্ষেও নই, আবার বিপক্ষেও নই। আমি ইসরাইলের নির্বাচনে জড়াচ্ছি না।

তবে ইসরাইলের নির্বাচন নিয়ে নিরপেক্ষ অবস্থানের কথা বললেও চলতি বছরের শুরুতে হাঙ্গেরির নির্বাচনে ট্রাম্প-সমর্থিত ভিক্টর অরবানকে সমর্থন জানাতে বুদাপেস্ট সফর করেছিলেন ভ্যান্স। যদিও ওই নির্বাচনে হেরে যান দীর্ঘদিনের প্রধানমন্ত্রী অরবান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনে আগাম ভোটের আহ্বান

ভ্যান্সের এই মন্তব্যের ঠিক বিপরীত চিত্র দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। চলতি মাসের শুরুতে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের রাজনীতিতে না জড়ানোর কথা বললেও শনিবার নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন জানান ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেন।

এদিকে ইসরাইলি নির্বাচনের মাত্র কয়েক দিন আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক অঘোষিত সফরে ইসরাইল গেছেন। একটি সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যায় তিনি নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ-এর সঙ্গে বৈঠক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *