হরমুজ প্রণালিতে একটি জাহাজে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে বলে জানিয়েছে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন্স (UKMTO)। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে অবস্থিত জাহাজটি এই আক্রমণের শিকার হয়। ইউকেএমটিও জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং সমুদ্রের পরিবেশেও কোনো প্রভাব পড়েনি।
এ ঘটনাটি ঘটেছে আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) নৌবাহিনীর কয়েকটি ছোট নৌযান ইরানের উপকূল থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ারে আক্রমণ চালানোর কয়েক ঘণ্টা পর।
ট্রাম্প ও ইরানের পাল্টা বক্তব্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো উদ্ধারে অভিযান চালানো হবে। অন্যদিকে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং এর জবাব দেওয়া হবে।
জাহাজে আঘাতের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। এই ঘটনায় হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “হরমুজ প্রণালিতে জাহাজে ‘অজ্ঞাত বস্তু’র আঘাত”