আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে নতুন হজ ও ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শনিবার প্রকাশিত এ ক্যালেন্ডারে ওমরাহসহ হজের গুরুত্বপূর্ণ তারিখ ও প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। বর্তমানে হজ প্রস্তুতিতে ব্যস্ত সৌদি কর্তৃপক্ষ।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- ৩১ মে থেকে আবার ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
- ১ জুন থেকে মক্কায় প্রবেশ এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যু পুনরায় চালু হবে।
- ২০২৬ সালের ১ সেপ্টেম্বর — নতুন মৌসুমের জন্য ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ।
- ২৩ সেপ্টেম্বর — ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ দিন।
- ২০২৭ সালের ৭ এপ্রিল — ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা।
এদিকে, ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ রোববার জিলহজ মাসের চাঁদ খোঁজা হবে বলে জানিয়েছে অনলাইন খালিজ টাইমস।
আরও পড়ুন: জেদ্দায় শেহবাজ শরিফ ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক
উল্লেখ্য, ১১ মে থেকে বিদেশি এজেন্টদের জন্য সেবা চালু হয়েছে। ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সেবাগ্রহীতাদের মধ্যে ইলেকট্রনিক চুক্তি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে প্রতিবন্ধী ও ঐতিহ্য সংশ্লিষ্ট সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































