নেপালে সুশীলা কার্কি-newsedge24

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি জানিয়েছেন, তিনি ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য দায়িত্ব গ্রহণ করেননি। বরং, আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করাই তার লক্ষ্য। রবিবার সিংহদারবারে পদ গ্রহণের সময় তিনি সরকারি কর্মকর্তাদের কাছে সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

জেন-জি আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত কার্কি বলেন, “আমি কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নিয়ে আসিনি। সড়কে, সর্বত্র মানুষ আমাকে ‘সুশীলা কার্কিকে দায়িত্ব দাও’ বলে ডেকেছে। তাই বাধ্য হয়ে দায়িত্ব নিতে হয়েছে।” তিনি আরও বলেন, “আমার দল ক্ষমতার স্বাদ নিতে আসেনি। আমার বয়সও তা করার নয়। আমাদের লক্ষ্য ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে দেশে নতুন সরকার গঠন এবং জনগণের জন্য দ্রুত সেবা নিশ্চিত করা।”

আরও পড়ুন: ভারতবিরোধিতার জন্যই ক্ষমতা হারিয়েছি: কেপি শর্মা ওলি

এদিকে, জেন-জি আন্দোলনের এক সপ্তাহ পর নেপালের শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ (কেএমসি) নির্দেশ দিয়েছে, আগামী সোমবার থেকে দেশজুড়ে স্কুলগুলোতে সরাসরি ক্লাস শুরু হবে। কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গ্যাওয়ালি জানান, রবিবার থেকে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাসের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া, পরিবেশ স্বাভাবিক করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *