প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল নাগরিককে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও এই সাশ্রয়ীতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সচিবালয়ে নিজের কক্ষে অর্ধেক লাইট বন্ধ করে দিয়েছেন এবং শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে এসেছেন, যা বিদ্যুৎ খরচ কমাতে সহায়ক।

একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয়, দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে আসেন। অফিসে প্রবেশের পর তিনি নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫.১ ডিগ্রিতে সেট করেন। এই মাত্রায় বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কম হয়।

আরও জানা যায়, মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক লাইট বন্ধ করতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *