স্বর্ণভাণ্ডার-newsedge24

ইরানের পূর্বাঞ্চলে অবস্থিত বেসরকারি শাদান স্বর্ণখনিতে বিশাল নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এখানে ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক পাওয়া গেছে। এটিকে ‘দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি’ বলে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ খোরাসান প্রদেশের এই খনিতে পাওয়া নতুন ‘শিরা’ কাঠামো মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই করেছে। এতে দেশের স্বর্ণ মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অক্সাইড আকরিক উত্তোলনের জন্য সহজ ও কম ব্যয়বহুল। ইরান তার জাতীয় স্বর্ণ মজুদের সঠিক পরিমাণ প্রকাশ করে না, তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ ক্রয় বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন গত সেপ্টেম্বর বলেছিলেন, ২০২৩-২০২৪ সালে ইরান বিশ্বের সর্বাধিক স্বর্ণ ক্রেতা পাঁচ ব্যাংকের একটি ছিল। কর্মকর্তা ইয়েকতা আশরাফি বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে অর্থনীতি শক্তিশালী করতে স্বর্ণ মজুদ বাড়ানো সহায়ক।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি স্থগিতের সিদ্ধান্ত

ইরানে মোট ১৫টি স্বর্ণখনি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান খনি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পরমাণু কর্মসূচির অভিযোগে আরোপিত নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ইসরায়েল-পক্ষপাতী অবস্থান অর্থনৈতিক সংকট আরও গভীর করেছে। অত্যধিক মুদ্রাস্ফীতি ও রিয়ালের অবমূল্যায়নে ক্রয়ক্ষমতা কমে গেছে।

সোমবার ডলারের বিনিময় হার ১১.৭ লাখ রিয়াল এবং ইউরো ১৩.৬ লাখ রিয়ালে পৌঁছেছে (ওয়েবসাইট বোনবাস্ট ও আলানচান্ড অনুযায়ী)। ফলে স্বর্ণ অনেকের কাছে নিরাপদ সম্পদ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *