প্রধান উপদেষ্টার প্রেস উইং-newsedge4

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মোট মজুদ রয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত বছরের ১ জুলাই মোট মজুদ ছিল ১৪.৭৩ লাখ টন, যার মধ্যে চাল ১০.৬০ লাখ টন এবং গম ৪.১৩ লাখ টন।

নতুন অর্থবছরে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৪১ লাখ মেট্রিক টনে। অন্যদিকে, অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে ২.২৩ লাখ মেট্রিক টনে নেমেছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চালের মজুদ বৃদ্ধি খাদ্য নিরাাপত্তা নিশ্চিতে ইতিবাচক হলেও গমের মজুদ কমে যাওয়া বিতরণ ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে। সরকারি সংগ্রহ ও বিতরণ কার্যক্রমের মাধ্যমে এই ভারসাম্য বজায় রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।

তথ্যসুত্র- বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *