ট্রাম্প-নেতানিয়াহু-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফের তীব্র ভর্ৎসনা করেছেন। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে উভয় নেতার মধ্যে ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

অনলাইন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে ‘বদ্ধ উন্মাদ’ এবং ‘অকৃতজ্ঞ’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, “তুমি একজন বদ্ধ উন্মাদ। আমি না থাকলে তুমি জেলে থাকতে। তোমাকে এখন সবাই ঘৃণা করে। ইসরায়েলকে সবাই ঘৃণা করে এসবের জন্য।”

ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননের রাজধানী বৈরুতে আর হামলা না চালাতে সতর্ক করে দেন। তিনি বলেন, এতে ইসরায়েল বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। ট্রাম্প দাবি করেন, দুর্নীতির মামলা থেকে নেতানিয়াহুকে তিনিই জেল থেকে বাঁচিয়েছেন।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রের সঙ্গে সব পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত ইরানের

ট্রাম্পের ক্ষোভের প্রধান কারণ, লেবাননে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের একের পর এক হামলার ফলে ইরান শান্তি চুক্তিতে বেঁকে বসেছে। ট্রাম্প মনে করেন, ইসরায়েল অহেতুক যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে চলছে।

এটি ইরান যুদ্ধ শুরুর পর ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে ফাটল ধরার সাম্প্রতিকতম ঘটনা।

1 comment on “নেতানিয়াহুকে ‘বদ্ধ উন্মাদ’ বলে তীব্র ভর্ৎসনা করলেন ট্রাম্প”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *