প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন-newsedge24

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি ঈমানি দায়িত্বও বটে।” শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসা এখন একটি বড় চ্যালেঞ্জ।” তিনি বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নির্বাচন কাঠামো, জনবল, এবং সকল প্রস্তুতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাজানো হচ্ছে।”

আরও পড়ুন: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, গত নির্বাচনে ভোট গ্রহণে সমস্যা সৃষ্টিকারী প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ করেন, “এআই-এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এই বিভ্রান্তি মোকাবেলার চেষ্টা করছি।” তিনি নির্বাচনের সময় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে অবাধ স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “তবে ভোটকেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *